৩ জনের বিরুদ্ধে মানহানির মামলা

জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী বাদি হয়ে ভাষ্কর্য বিরোধী প্রচারণার দায়ে হেফাজতে ইসলামের আমির বাবুনগরী, ইসলামি শাসনতন্ত্রের আমির ফয়জুল করিম ও বাংলাদেশ খেলাফত মজলিশের ভারপ্রাপ্ত মহাসচিব মামুনুল হককে আসামি করে মানহানির মামলার আবেদন করেছেন।

এ মামলায় হুকুমের আসামি করা হয়েছে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে।

আজ বুধবার (৯ ডিসেম্বর) সকালে এ বি সিদ্দিকী ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ মিল্লাত হেসেনের আদালতে মামলাটির আবেদন করেন।

মামলার শুনানি বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর