ময়মনসিংহের গফরগাঁওয়ে শাহীন (২০) নামের এক যুবককে ১০ বছরের শিশু বলাৎকারের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার শাহীন উপজেলার পাকাটি গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) সাড়ে ৮টার দিকে শিশুর মা বাদী হয়ি গফরগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
গফরগাঁও থানার ওসি অনুকুল সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার পরে মঙ্গলবার রাতেই অভিযান চালিয়ে শাহীনকে গ্রেফতার করা হয়েছে। আজ বুধবার (৯ ডিসেম্বর) সকালে ময়মনসিংহ আদালতে পাঠানো হবে শাহীনকে।
তিনি আরও বলেন, গত ২৮ নভেম্বর সন্ধ্যার দিকে ওই শিশুকে মোবাইলে গেম খেলার কথা বলে বাড়ির পাশের পুকুর পাড়ে নিয়ে বলাৎকার করে শাহীন।
এ ঘটনায় শিশুটি গুরুতর আহত হলে স্বজনরা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে ভিক্টিম শিশু সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়িতে ফিরলেই মামলা করেন ভিক্টিম শিশুর বাবা।
বার্তা বাজার/কে.কে