চট্টগ্রামে গত একদিনে আরও ১৯২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে কেউ মৃত্যু বরণ করে নায়। মোট ১হাজার ৩৯৪টি নমুনা পরীক্ষা করে এই আক্রান্তের সংখ্যা শণাক্ত করা হয়েছে।
বুধবার (৯ ডিসেম্বর) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বী এই তথ্য নিশ্চিত করেন।।
সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ১৯২ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। তবে এ দিনে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এইদিন নমুনা পরীক্ষা করা হয় ১হাজার ৩৯৪টি । এ নিয়ে মোট করোনা আক্রান্ত ২৭ হাজার ৪৮ জন। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ১৭৬ জন এবং উপজেলায় ১৬ জন।
বার্তাবাজার/এ.আর