কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়ায় শ্যালোইঞ্জিন চালিত একটি ট্রলির সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে শওকত মিয়া (২৮) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার (০৮ ডিসেম্বর) রাতে উপজেলার চণ্ডিপাশা ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পাকুন্দিয়া থানার পরিদর্শক (ওসি, তদন্ত) মো. শ্যামল মিয়া বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত মোটরসাইকেল আরোহী শওকত জামালপুর জেলার মেলান্দহ উপজেলার মধ্যের চর গ্রামের জয়নাল আবেদীনের সন্তান। সে স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতিতে লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন।
জানা জানায়, নিহত শওকত সন্ধ্যায় উপজেলার সুখিয়া বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে চণ্ডিপাশা ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা শ্যালোইঞ্জিন চালিত একটি ট্রলির সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যায়।
বার্তাবাজার/এ.আর