দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ হারালেন পুলিশ সদস্য

যশোরের বাঘারপাড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে খুলনা রেঞ্জের রিজার্ভ কর্মরত এক পুলিশ সদস্য মারা গেছেন। মঙ্গলবার রাতে উপজেলার হাবুল্লাহ বাজারে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ওই পুলিশ সদস্যের নাম গোপাল দেবনাথ (২৩)। তিনি একই এলাকার কার্তিক দেবনাথের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, গোপাল দেবনাথ মোটরসাইকেল চালিয়ে বাঘারপাড়ার হাবুল্লাহ বাজার পাইকপাড়া গ্রামের বাড়ি ফিরছিলেন। পথে পাইকপাড়া গ্রামের কাচারী বটতলা এলাকায় পৌঁছালে আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গোপাল গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

যশোর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অমীয় দাস জানান, অতিরিক্ত রক্ত ক্ষরণ ও মাথায় আঘাত কারণে পুলিশ সদস্য গোপালের মৃত্যু হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর