বরগুনার বেতাগীতে একটানা ৪১ দিন জামাতের সাথে নামাজ আদায় করে ১২ কিশোর জিতে নিয়েছেন বাইসাইকেল। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রবাসী তাদেরকে এই পুরস্কার প্রদান করেন।
পুরস্কারপ্রাপ্তরা হলেন- নাহিদুল ইসলাম, মো. ছফি উল্লাহ, মো. আব্দুল্লাহ, মো. ছিবগাতুল্লাহ, মো. বশির উদ্দিন, মো. আরাফাত, মো. ইমরান হোসেন, মো. আরাফাত ইসলাম, মেহেদী হক রাতুল, মো. মানসুর ও মো. মুনির ও কাইয়ূম।
এর আগে গত ২৭ অক্টোবর শিশু কিশোরদের নামাজে আগ্রহী বানাতে সাইকেল পুরস্কারের ঘোষণা দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ১৭ জন এই প্রতিযোগীতায় অংশ নিয়ে শেষ পর্যন্ত ১২ জন জিতে নেয় কাঙ্ক্ষিত পুরস্কার। মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকাল ১১টায় সেই ১২ জনকে অনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হয়।
উপজেলা পরিষদ জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম পিন্টু, বিষখালী সম্পাদক আব্দুস সালাম সিদ্দিকী, উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওলানা প্রভাষক আব্দুল হাই নেছারি, হাফেজ নুরুল আমিন ও মুসল্লী মো. কামাল হোসেনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বার্তাবাজার/এসজে