রংপুর জেলা আ’লীগের কমিটিতে জয়

সদ্য অনুমোদিত রংপুর জেলা আওয়ামী লীগের ৭৫ সদস্য বিশিষ্ট কমিটিতে সদস্য পদ লাভ করেছেন প্রধানমন্ত্রীপুত্র ও তার তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল আকদের গত সোমবার এই কমিটির অনুমোদন দেন।

৩ বছর মেয়াদি কমিটিতে উপদেষ্টা পরিষদের ২৭ জন সদস্য ছাড়াও ৭৫ সদস্য বিশিষ্ট এ কমিটিতে সভাপতি-সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি রয়েছেন ১১ জন।

এর আগে গত বছরের ২৯ নভেম্বর জেলার পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য হিসাবে জয়কে রাখা হয়েছিল।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর