নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যু দিবসে তার স্মরণে নির্মিত ভাস্কর্য উন্মোচিত হচ্ছে আজ। তবে অনাড়ম্বর পরিবেশে বুধবার সকালে রংবপু নগরীর শালবন ইন্দ্রার মোড়ে নির্মিত ভাস্কর্যটি উদ্ভোধন করবেন ভাস্কর অনিক রেজা নিজেই।
এ বিষয়ে ভাস্কর অনিক রেজা জানান, সিটি কর্পোরেশন থেকে তাকেই ভাস্করটি উন্মুক্ত করার জন্য বলা হয়েছে। এজন্য ছোট পরিসরে তিনি বেলা ১১টায় ভাস্কর উন্মুক্ত করার প্রস্তুতি নিয়েছেন।
বেগম রোকেয়ার স্মরণে নির্মিত এই ভাস্কর্যটির নাম ‘আলোকবর্তিকা’। সাবেক সিটি মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টুর আমলে এটার নির্মাণ কাজ শুরু হয়। তবে কাজ বেশিদূর এগোয়নি। অবশেষে বছর তিনেক বন্ধ থাকার পর আবারো শুরু হয় নির্মাণ কাজ।
জানা গেছে, ‘আলোকবর্তিকা’ ভাস্কর্যটি ১৫ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে। এটির উচ্চতা মাটি থেকে ২০ ফিট। এর মধ্যে শুধু পাথর-কংক্রিট থেকে বেরিয়ে আসা রোকেয়ার প্রতিকৃতি লম্বায় প্রায় ১২ ফিট। আর বেদির চারদিকজুড়ে পঞ্চাশ স্কয়ার ফিট।
বার্তাবাজার/এসজে