ঝিনাইদহের কালীগঞ্জে ছাগল নিয়ে ঝগড়া করে আব্দুল আজিজ নামের এক কৃষকলীগ নেতার আঙুল কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গিয়েছে।
মঙ্গলবার বিকালে উপজেলার বলিদাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আব্দুল আজিজ উপজেলার বলিদাপাড়া গ্রামের ফটিক বিশ্বাসের ছেলের। তিনি কালীগঞ্জ উপজেলা কৃষকলীগের সদস্য।
জানা যায়, মঙ্গলবার বিকালে এওই এলাকার আব্দুল হানেফের একটি ছাগল আব্দুল আজিজের মসুর ক্ষেতে প্রবেশ করে। এসময় আব্দুল আজিজ গালাগালি করলে হানেফও ক্ষিপ্ত হয়। একপর্যায়ে হানেফের হাতে থাকা কাস্তে দিয়ে কোপ দিলে আজিজের হাতে লেগে একটি আঙ্গুল কেটে ঝুলে যায়।
এসময় স্থানীয় লোকজন আব্দুল আজিজকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার্ড করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ উপজেলা কৃষকলীগের সভাপতি জানান, এ ঘটনায় থানায় অভিযোগ দেয়া হবে।
বার্তাবাজার/এসজে