বঙ্গবন্ধুর ভাস্কর্য আমাদের সংস্কৃতি: এমপি মনজুর

ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মনজুর হোসেন বলেছেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য আমাদের সংস্কৃতি। যিনি আমাদের স্বাধীনতা ও একটি দেশ উপহার দিয়েছেন তার স্মরণে ভাস্কর্য থাকবে। চিরদিন আমরা লালন করবো।

মঙ্গলবার সন্ধ্যা ৭টায় জেলার আলফাডাঙ্গা উপজেলা সদর বাজারের বঙ্গবন্ধু স্বাধীনতা স্মৃতি স্তম্ভ চত্বরে কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্য ভেঙে ফেলার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য কালে এসব কথা বলেন তিনি।

এসময় এমপি মনজুর হোসেন আরো বলেন, বঙ্গবন্ধুর ভাষণের মাধ্যমে ১৯৭১ সালে আওয়ামী লীগ যেভাবে লড়াই করে স্বাধীনতা অর্জন করেছে। আমাদের বিশ্বাস আছে আমরাও সেইভাবে লড়াই করে সংস্কৃতি রক্ষা করবো।

এর আগে আলফাডাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল শুরু হয়ে বাজারের প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু স্বাধীনতা স্মৃতি স্তম্ভ চত্বরে এসে শেষ হয়।

আলফাডাঙ্গা উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের আয়োজনে এ বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলে অন্যদের মধ্যে, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আকরামুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম আহাদুল হাসান, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, টগরবন্ধ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক হাসমত হোসেন তালুকদার তপন, যুগ্ম আহবায়ক মো. কামরুল ইসলাম, জানে আলম জনি, উপজেলা ছাত্রলীগ নেতা নওফেল আহমেদ, সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. সজিব মিয়া সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর