গরীবের চাল চুরি করে চেয়ারম্যান বরখাস্ত

দুস্থদের জন্য বরাদ্দ করা ভিজিডির চাল আত্মসাত করে বরখাস্ত শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ১ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও তার দুই সদস্য।

বরখাস্তকৃতরা হলেন উপজেলার নলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী। সদস্যরা হলেন- ৭নং ওয়ার্ড সদস্য খাইরুল এনাম চান ও ৭,৮,৯ নং ওয়ার্ডের মহিলা সদস্য রহিমা বেওয়া

আজ (মঙ্গলবার) স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব ইফতেখার আহমেদ চৌধুরী এই চিঠিতে এই আদেশ দেন।

জানা যায়, ঐ চেয়ারম্যান ও দুই মেম্বার পরস্পর মিলে ১২৪টি ভিজিডি কার্ডের চাল উত্তোলন করে প্রায় ১৮ মাস ধরে ভোগ করছেন। তাছাড়া অসচ্ছল ব্যক্তিদের কার্ড না দিয়ে সচ্ছলদেরকে টাকার বিনিময়ে কার্ড দেওয়ার অভিযোগও আছে তাদের নামে।

এসব অভিযােগ স্থানীয় তদন্তে প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার আইন ২০০৯-এর ৩৪(১) অনুযায়ী গত ৩১ সেপ্টেম্বর তাদের সাময়িক বরখাস্ত করা হয়। সেইসাথে তাদের কেন চূড়ান্ত বা স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না, সে মর্মে কারণ দর্শানাের নােটিশ দেওয়া হয়। তাদের কারণ দর্শানাের জবাব সন্তোষজনক বিবেচিত না হওয়ায় স্থানীয় সরকার আইন ২০০৯-এর ৩৪(৪) (ঘ) ধারা অনুযায়ী তাদের স্থায়ীভাবে বরখাস্ত করা হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর