গাংনীতে বিপুল পরিমাণ মাদকসহ আটক ২

মেহেরপুরের গাংনীতে ১শ’ ৫১ বোতল ফেন্সিডিল ও ২ কেজি গাঁজাসহ দু’জনকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন কুষ্টিয়ার ত্রিমোহনী এলাকার শরিফুল ইসলামের ছেলে সাব্বির হোসেন (২৬) ও একই এলাকার রেজাউল প্রামানিকের ছেলে মো. মন্টু প্রামানিক (৩২)।

গাংনী থানার ওসি মোঃ বজলুর রহমান জানান, মেহেরপুর গাংনী উপজেলার দেবীপুর সড়ক দিয়ে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বামন্দী ক্যাম্পের এ এস আই হেলাল উদ্দিন ও এ এস আই ইলিয়াস হোসাইন সঙ্গীয় ফোর্স নিয়ে সাব্বির ও মন্টুকে আটক করা হয়।

আটকের পর তাদের সিএনজি থেকে ১শ’ ৫১ বোতল ফেন্সিডিল ও ২ কেজি গাঁজা উদ্ধার করার পাশাপাশি তাদের সাথে থাকা একটি সিএনজি চালয় অটোররিক জব্দ করা হয়। আটককৃত বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর