যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের জানালা ভেঙে পালিয়ে যাওয়া ৮ বন্দি শিশুর মাঝে ৫ জনকে উদ্ধার করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিভাবদের সাথে যোগাযোগ করে তাদেরকে উদ্ধার করে।
উদ্ধার হওয়া শিশুরা হলো- যশোরের হৃদয়, আব্দুল কাদের, ফারদিন দুর্জয়, খুলনার রোহান গাজী ও নড়াইলের মুন্না গাজী।
এ বিষয়ে শিশু উন্নয়ন কেন্দ্রের সহকারী পরিচালক (তত্ত্বাবধায়ক) জাকির হোসেন জানান, পালিয়ে যাওয়া শিশুদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকালে নড়াইলের মুন্না গাজী এবং দুপুরে যশোরের আব্দুল কাদেরকে উদ্ধার করা হয়। সোমবার রাতে অন্য তিনজনকেও একইভাবে উদ্ধার করা হয়।
এর আগে রোববার (৬ ডিসেম্বর) গভীর রাতে কেন্দ্রের আবাসিক ভবনের জানালা ভেঙে আট বন্দি শিশু পালিয়ে যায়।
বার্তাবাজার/এসজে