সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় বাবা ও ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৮ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার রাজাপুর ইউনিয়নের চর কোনাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শীর্ষ নৌ-ডাকাত চর কোনাবাড়ী গ্রামের সিরাজ শিকদার ও তার ছেলে সাঈদ শিকদার।
স্থানীয় সূত্র জানায়, মোটরসাইকেল করে বাড়ি যাচ্ছিলেন সিরাজ শিকদার ও তার ছেলে সাঈদ শিকদার। পথে একদল দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়। এলোপাতাড়ি ভাবে তাদের কুপিয়ে মৃত্যু নিশিত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা
এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সিরাজ শিকদার ও তার ছেলে খুন হওয়ার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। পরে বিস্তারিত জানানো হবে।
বার্তাবাজার/এসজে