চট্টগ্রামে ৫ হাজার পিস ইয়াবাসহ ট্রাক চালক আটক

চট্টগ্রামে ৫ হাজার পিস ইয়াবা সহ এক ট্রাক চালককে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (পশ্চিম)।

সোমবার (০৭ ডিসেম্বর) নগরীর ডবলমুরিং থানাধীন ডিটি রোড এলাকা থেকে ইয়াবা নিয়ে খালি ট্রাকে করে বগুড়া যাওয়ার পথে মোঃ রেজাউল করিম (৩৮) নামে এক ট্রাক চালককে ৫ হাজার পিস ইয়াবা সহ আটক করার কথা জানায় মহানগর গোয়েন্দা পুলিশ (পশ্চিম)।

মহানগর গোয়েন্দা পুলিশের (পশ্চিম বিভাগ) পরিদর্শক মোঃ কামরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কক্সবাজার থেকে আসা একটি মিনি ট্রাকসহ ইয়াবা নিয়ে বগুড়া যাওয়ার পথে মোঃ রেজাউল করিম (৩৮) নামে একজনকে ডবলমুরিং থানাধীন ডিটিরোড এলাকায় আটক করা হয়। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক সে ট্রাকের ড্রাইভিং সিটের দরজার কভারের পিছনে লুকিয়ে রাখা ৫ হাজার পিস ইয়াবা বের করে দেয় এবং তা বগুড়া উদ্দেশ্যে নিয়ে যাওয়ার কথা জানায়।

আটক ট্রাক চালক মোঃ রেজাউল করিম বগুড়া জেলার সারিয়াকান্দি থানার বাড়ইপাড়া এলাকার ওয়াহিদ প্রকাশ জুয়েলের ছেলে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর