লাদাখ নিয়ে ভারত ও চীনের বিতর্ক নতুন না। সংঘর্ষও হয়েছে বেশ কয়েকবার। বহুবার বৈঠক বসেও কোনো সমাধান হয়নি। এমনকি ভারত সমঝোতায় আসতে চাইলেও চীন ক্রমাগত সীমান্তে সৈন্য বৃদ্ধি করছে। যার ফলে ভারতের মাঝে উদ্বিগ্নতা বৃদ্ধি পাচ্ছে।
ভাআরতের পক্ষ থেকে বলা হচ্ছে, ভারতের বিরুদ্ধে একযোগে ঝাঁপিয়ে পড়তে হাত মিলিয়েছে চাইনিজ এবং পাকিস্তানী সেনা। চলছে একযোগে সেনা প্রশিক্ষণও। সেই কারণে ভারতের গুজরাটের নিকটবর্তী পাকিস্তানী বিমানবন্দরে যুদ্ধবিমান এবং প্রচুর পরিমাণে সেনা পাঠিয়েছে চীন সরকার।
এই বিষয়ে চীনের পিপলস লিবারেশন আর্মি জানিয়েছে, অভ্যাস শাহিন ১১-এর অনুশীলনে অংশ নিতে পাকিস্তানের ভোলারীতে পৌঁছানোর জন্য চীনের বিমানসেনারা, ইতিমধ্যেই পাকিস্তানগামী বিমানে উঠে পড়েছে।
ভারতের সঙ্গে সীমান্ত বিবাদে লিপ্ত হওয়ার পর থেকে পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব আরও জোরদার করে নিয়েছে চীন। চীন এবং পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যেকার সম্পর্ক মজবুত করতে ডিসেম্বর মাসের শেষ পর্যন্ত পাকিস্তানে চলবে দুই দেশের সেনাদের যুদ্ধের মহড়া। সূত্র : হিন্দুস্তান টাইমস ও ডেইলি হ্যান্ট।
বার্তাবাজার/এসজে