সিলেটে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি রেজাউল করিমের ওয়াজ মাহফিলের অনুমতি বাতিল করেছে পুলিশ।
চলতি মাসের ১০ থেকে ১২ তারিখ পর্যন্ত তিনদিন ব্যাপী সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে চরমোনাই পীরের এই মাহফিলের আয়োজন করেন সিলেট বিভাগীয় মুজাহিদ কমিটি শাখা। তবে এ মাহফিলের অনুমতি দিয়ে পরে সেটি বাতিল করেছে পুলিশ প্রশাসন।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যা তাহের জানান, করোনা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় বিবেচনা করে পুলিশ কমিশনার বিশেষ ক্ষমতাবলে এই মাহফিলের অনুমতি বাতিল করেছেন।
বার্তাবাজার/এসজে