পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় বিদ্যুৎকর্মীর মৃত্যু

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় শওকত মিয়া (২৮) নামে পল্লী বিদ্যুৎ সমিতির এক লাইনম্যান নিহত হয়েছে। মঙ্গলবার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার চন্ডিপাশা ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শওকত মিয়া (২৮) জামালপুরের মেলান্দহ উপজেলার মধ্যেরচর গ্রামের জয়নাল আবেদিনের ছেলে। ৩ ভাই বোনের মাঝে সে মেঝো।

স্থানীরা জানায়, রাতে উপজেলার সুখিয়া বাজার থেকে মোটর সাইকেলে চড়ে কিশোরগঞ্জ যাচ্ছিলেন নিহত শওকত। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রলির সাথে তার মুখোমুখি সংঘর্ষ হয়। যার ফলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী শওকতের মৃত্যু হয়।

দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন পাকুন্দিয়া থানার ওসি মফিজুর রহমান।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর