উলিপুরে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

কুড়িগ্রামের উলিপুরে ফিরোজ আলম (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে উলিপুর থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে,গত সোমবার (০৭ ডিসেম্বর) উপজেলার ধরনিবাড়ী ইউনিয়নের দক্ষিণ মধুপুর আকন্দ পাড়া গ্রামে। আটক ফিরোজ ওই গ্রামের মোকছেদ আকন্দের পুত্র।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) রুহুল আমীনের নেতৃত্বে উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নের দক্ষিণ মধুপুর (আকন্দ পাড়া) গ্রামে ফিরোজের বাড়ীতে অভিযান চালায় পুলিশ। এসময় তার গোয়াল ঘরের পিছনে অভিনব কৌশলে গোবরের ভিটিতে রক্ষিত ২৪ বোতল ফেনসিডিলসহ ফিরোজকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ফারুক নামে অপর এক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। পলাতক ফারুক ফিরোজ আলমের সহোদর ভাই।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ও পলাতক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দুপুরে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, আটক ফিরোজ ও পালাতক আসামীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর