শার্শায় সাজাপ্রাপ্ত ১২ জন পলাতক আসামি গ্রেফতার

যশোরের শার্শায় মাদকসহ বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত পালাতক ১২ আসামীকে গ্রেফতার করেছে শার্শা থানার পুলিশ।

মঙ্গলবার(০৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে পৃথক অভিযানে শার্শা সীমান্তের বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করে পুলিশ।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- শার্শার যাপদপুর গ্রামের তুহিন(৩২),সিরাজুল ইসলাম(৫৪), রাজু(৪২), নিজামপুর ইউনিয়নের শিপন হোসেন (৩২), আমলাই গ্রামের ইউনুচ আলী (৫৪), পাকশিয়া গ্রামের মোংলা(৩৬), ইকবাল আহম্মেদ(৩৭), বাগুড়ি গ্রামের রেজা আল—নোমান (৩৭), তরিকুল ইসলাম (২০), কাজিরবেড় গ্রামের শাহিন হোসেন (৩০), উলাশী গ্রামের মফিজুর রহমান (৩৬) ও মহিশা গ্রামের মাসুম বিল্লাহ।

পুলিশ জানায়, তাদের কাছে গোঁপন খবর আসে মাদকসহ বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত আসামীরা গোঁপনে এলাকায় ফিরে অবস্থান করছে। পরে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন।

শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, গ্রেফতারকৃত আসামীদের দুপুরে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর