ঘাটাইল পৌরমেয়রের বিরুদ্ধে অর্থআত্মসাতের বিচারের দাবিতে সড়ক অবরোধ

ঘাটাইল পৌরমেয়র ও আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক শহীদুজ্জামান খানের বিরুদ্ধে পোড়াবাড়ি মাদ্রাসা তহবিলের অর্থ আত্মসাৎ করার প্রতিবাদে ও এর বিচারের দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের পোড়াবাড়ি বাসষ্ট্যান্ডে সুশিল সমাজের ব্যানারে এ সড়ক অবরোধ ও মানববন্ধন করা হয়।

এতে মহাসড়কের উভয় পাশে যাত্রীবাহি দুরপাল্লার বাস মালবাহি আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন মাদ্রাসার অভিভাবক সদস্য ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সস্পাদক শেখ সোহেল রানা, বনিক সমিতির সভাপতি আ: বাছেদ,মাদ্রাসা কমিটির সহসভাপতি আলমগীর মিয়া প্রমুখ।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর