খালেদা জিয়া উঠলে পদ্মা সেতু ভেঙে যাবে: শাজাহান খান

বিএনপির নেত্রী বেগম জিয়ার উদ্দেশে শাজাহান খান বলেন, ‘আপনি খালেদা জিয়া বলেছিলেন, এ পদ্মা সেতু তৈরি করতে পারবে না। হাস্যকর কথা বলেছিলেন সেদিন, পদ্মা সেতু জোড়াতালি দিয়ে হচ্ছে এটাও বলেছিলেন। এ সেতু আপনি পার হবেন না, ভেঙে পড়বে। আপনি যেদিন পার হবেন, আমরা সেদিন জিজ্ঞাসা করবো, আপনি আপনার ওয়াদা রক্ষা করছেন না কেন?

বিএনপির কোনো নেতাকর্মী যেন পদ্মা সেতু পার না হয়, সে আহ্বানও জানান তিনি।

মঙ্গলবার (০৮ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবস উপলক্ষে শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে আয়োজিত মুক্তিযোদ্ধা সমাবেশে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান শাজাহান খান এমপি বলেছেন, দেশের নিজ অর্থে পদ্মা সেতু তৈরি করা হচ্ছে। পদ্মা সেতু নির্মাণের ক্ষেত্রে বিএনপির ষড়যন্ত্র-চক্রান্তকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে প্রধানমন্ত্রী সেটি করে দেখিয়েছেন।

এ সময় তিনি বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের কঠোর সমালোচনা করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

ব্রাহ্মণবাড়িয়ার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, পৌরসভার মেয়র নায়ার কবির, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ।

সমাবেশে জেলা সদর ছাড়াও বিভিন্ন উপজেলা থেকে আসা বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

 

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর