অনার্স শেষবর্ষের শিক্ষার্থীরা ৪৩তম বিসিএসে অংশ নিতে পারবেন

৪৩তম বিসিএসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স শেষবর্ষের পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা অ্যাপিয়ার্ড হিসেবে  অংশ নেওয়ার জন্য আবেদন করতে পারবেন।

জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিকেলে  এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৩তম বিসিএসে অংশ নিতে পারবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের অনার্স শেষবর্ষের চূড়ান্ত পরীক্ষায় যেসব পরীক্ষার্থী অংশ নিয়েছেন কিন্তু করোনা মহামারির কারণে এখনও সব পরীক্ষা শেষ করা সম্ভব হয়নি। তবে, যেসব শিক্ষার্থীরা অনার্স শেষবর্ষের পরীক্ষায় অংশ নিলেও প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ ও তৃতীয় বর্ষ পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হয়েছেন এখনও উত্তীর্ণ হননি। তারা এ সুযোগের বাইরে থাকবেন।

এছাড়া প্রফেশনাল কোর্স (বিবিএ, সিইসি, বিএড অনার্স এবং ইসিই) এ যেসব শিক্ষার্থী প্রথম সেমিস্টার থেকে ৭ম সেমিস্টারের সব কোর্সে উত্তীর্ণ হয়ে ৮ম সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষায় অংশ নিয়েছেন কেবল তারাই ৪৩তম বিসিএস পরীক্ষায় অংশ নিতে পারবেন।

 

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর