টঙ্গীতে ক্ষতিপূরণ দাবিতে মানববন্ধন

গাজীপুরের টঙ্গীতে সড়ক প্রসস্তকরণে বসতবাড়ীর ক্ষতিপূরণ দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।
আজ মঙ্গলবার  (০৮ ডিসেম্বর )  দুপুর ২ টার দিকে টঙ্গীর দত্তপাড়া ও বনমালা এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
ভুক্তভোগী স্থানীয়রা জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের নেয়া উন্নয়ন প্রকল্পে বিভিন্ন রাস্তা ২০ ফুট ও ২৫ ফুট প্রসস্তকরণে অনেকের ঘরবাড়ি ভাঙ্গতে নির্দেশ দেয়া হয়। ইতিমধ্যে ভেঙ্গে দেয়া হয়েছে অনেক বাড়ি। অনেকের শেষ সম্ভল এক দেড় কাঠা জমি, সবই রাস্তায় চলে যাচ্ছে। ফলে ভিটাবাড়ি হারাচ্ছেন অনেকে।
মানববন্ধনে ভুক্তভোগীরা সরকারি নীতিমালা অনুযায়ী উন্নয়ন করে যথাযথ ক্ষতিপূরণ দিয়ে উন্নয়ন করার জন্য আহ্বান জানান।
মানবন্ধন শেষে গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৮নং ওয়ার্ড কাউন্সিলরের অফিস ঘেরাও করে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেন ভুক্তভোগীরা।
গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৮নং ওয়ার্ড কাউন্সিলর মো. শফিকুল ইসলাম কার্যালয়ে না থাকায় তার ওয়ার্ড সচিবের আশ্বাসে চলে আসেন এলাকাবাসী।

 

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর