ইরানের শীর্ষ সেনা কর্মকর্তা মারা গেলেন করোনায়

ইরানের রেভুলেশনারি গার্ড কর্পোরেশনের (আইআরজিসি) আল-কুদস শাখার কমান্ডার শীর্ষ সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল রাসুল ওস্তোভার মাহমুদাবাদি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। খবর তাসনিম নিউজ ও আরব নিউজের

বাগদাদে একটি সামরিক অভিযানে গিয়ে তিনি করোনায় আক্রান্ত হন। রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ওস্তোভার সিরিয়া ও ইরাকে আইএস দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

বাগদাদে মার্কিন জোটের হামলায় নিহত ইরানের শীর্ষ সেনা কর্মকর্তা জেনারেল কাশেম সোলেইমানির ঘনিষ্ঠ সহচর ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল রাসুল ওস্তোভার মাহমুদাবাদি।

 

 

বার্তা বাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর