সরকারের বিদায় ঘন্টা বেজে গেছে: ভিপি নূর

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, সরকারের প্রতি জনগণের যে সমরথন ছিল আর আর নেই। সরকারের বিদায়ের ঘন্টা বেজে গিয়েছে। আজ (মঙ্গলবার) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

ডাকসুর সাবেক এই ভিপি বলেন, আজ সরকার তাদের ক্ষমতা হারানোর ভয়ে ভীত। তারা ক্ষমতা হারানোর ফোবিয়াতে ভুগছে। সুতরাং আপনারা যদি ঐক্যবদ্ধ হন, এই স্বৈরশাসন আর টিকতে পারবে না।

বর্তমান সরকারকে তিনি পরামর্শ দিয়ে বলেন, আপনারা যদি সম্মানজনক বিদায় চান, অতি দ্রুত সব রাজনৈতিক দল, সংগঠনগুলোকে নিয়ে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ব্যবস্থার জন্য একটি কার্যকর উদ্যোগ নিন। অন্যথায় আপনাদের গণআন্দোলনের মুখে বিদায় নিতে হবে।

ভাস্কর্য ভাঙার ঘটনা প্রসঙ্গে নুর বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি করছি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর