ঢাকা-দিনাজপুর মহাসড়কে ধান মাড়ায় মেশিনের সঙ্গে ট্রাক সংঘর্ষে মারা গেছে আব্দুল মমিন (৪৫) নামে এক যুবক এবং আহত হয়েছেন লালন মিয়া (৩০) নামের এক যুবক ।
আজ (মঙ্গলবার) ঢাকা-দিনাজপুর মহাসড়কের নবাবগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নবাবগঞ্জ থানার ওসি অশোক কুমার চৌহান বিষয়টি নিশ্চিত করেছেন।
সড়ক দুর্ঘটনায় নিহত আব্দুল মমিন এবং আহত লালন মিয়া সম্পর্কে মামা-ভাগিনা।
দুর্ঘটনায় নিহত মামা আব্দুল মমিন (৪৫) সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বাস্ততুল গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। আহত ভাগিনা লালন মিয়া (৩০) একই উপজেলার গুলটা গ্রামের শাহার উদ্দীন আলীর ছেলে।
এ ঘটনায় নবাবগঞ্জ থানার ওসি অশোক কুমার চৌহান বলেন, উত্তরাঞ্চলে পথ চলতে অনেকটা কষ্ট হচ্ছে ঘণকুয়াশার কারণে । ধারণা করা হচ্ছে ঘটনাটি ঘণকুয়াশার কারণে ঘটেছে।
বার্তাবাজার/এ.আর