নওগাঁয় সড়কেই প্রাণ গেল বাবা ছেলের

নওগাঁর নিয়ামতপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা বাবা ও ছেলে মারা গেছেন। দুর্ঘটনায় আহত হয়েছে ওই ট্রাকের চালক সোহান আলী। আজ (মঙ্গলবার) দুপুরে উপজেলার ধানসুরা-নিয়ামতপুর সড়কের ভাদরিন্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ওই বাবার নাম আজাদ আলী (৪৫) ও তার ছেলের নাম শাহাদাত হোসেন (১৮)। তারা উভয়েই উপজেলার ঝলঝলিয়া গ্রামের বাসিন্দা।

জানা যায়, মোটরসাইকেলে চড়ে ঝলঝলিয়া থেকে উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন তারা। ভাদরন্ড মোড়ে একটি মালবাহী ট্রাক এসে তাদের মটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাবা সাহাদত হোসেন মারা যান। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকে কলেজে নেওয়ার পথ শাহাদাতও মারা যান।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জানান, ট্রাকচালক সোহানকে রামেকে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর