শেরপুরে ১৭’শ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

২০১৯-২০২০ অর্থ বছরের এলজিএসপি প্রকল্পের আওতায় বগুড়ার শেরপুরের গাড়িদহ মডেল ইউনিয়নের ১৩ টি প্রাথমিক বিদ্যালয়, ৩টি মাদ্রাসা ও ৩ টি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ১৩০০ টিফিন বক্স, ৪০০ স্কুল ব্যাগ ও ৬৫ জোড়া বেঞ্চ ৮ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে বিতরণ করা হয়েছে।

এছাড়াও এতিম ও দুস্থ্য গরিবদের মাঝে ৩৫০ টি কম্বল এবং বাসা-বাড়ির পানি নিস্কাসনের জন্য প্লাস্টিকের পাইপ বিতরণ করা হয়েছে।

ইউপি চেয়ারম্যান মো. দবিবুর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ, প্রকল্প
বাস্তবায়ন কর্মকর্তা মোছা. শামছুন্নাহার শিউলি, গাড়িদহ ইউপি পরিষদের সচিব রিনা রহমান সহ সকল ইউপি সদস্যবৃন্দ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর