বাগেরহাটের শরণখোলায় করোনাকালীন নিম্ন আয়ের ১২ শত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন জাগ্রত যুব সংঘ (জেজেএস) ।
মঙ্গলবার সকালে উপজেলার সাউথখালী ইউনিয়নের তাফালবাড়ি অঞ্চলিক অফিসে কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড এর অর্থায়নে কোষ্টাল কমিউনিটি রেজিলিয়েন্স প্রকল্প এ সহায়তা প্রদান করেন।
এসময় উপজেলার ৪ টি ইউনিয়নের ১২’শ পরিবারের সদস্যদের হাতে নগদ ৩৮৩৮ টাকা ও একটি করে সিম কার্ড তুলে দেন জে জেএস এর প্রজেক্ট অফিসার সত্য রঞ্জন বিশ্বাস ।
প্রকল্পটি মোংলা ও শরণখোলায় করোনাকালীন অসহায় হয়ে পড়া তিন হাজার পরিবারকে নগদ একই পরিমান টাকা করে অর্থ সহায়তা প্রদান করবেন ।
বার্তাবাজার/এ.আর