বেনাপোলে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

যশোরের বেনাপোল দৌলতপুর সীমান্তে থেকে ৬ কেজি গাঁজাসহ বাবলু মোড়ল (৪৫) নামে এক মাদক ব্যাবসায়ী কে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
মঙ্গবার (৮ডিসেম্বর) সকাল ১০ টার সময় মাদক সহ তাকে আটক করা হয়। আটকৃত ব্যক্তি হলেন- বেনাপোল পোর্ট থানাধীন দৌলতপুর গ্রামের মৃত আতিয়ার মোড়লের ছেলে বাবলু মোড়ল(৪৫)।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মামুন খান মাদকসহ আসামী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, (এসআই) শফি আহম্মেদ রিয়েল ও (এএসআই) মাসুম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর গ্রামে অভিযান চালিয়ে ৬কেজি গাঁজা সহ আসামী কে হাতে নাতে আটক করতে সক্ষম হন।
তিনি আরো বলেন, আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং-১০, তাং৮/১২/২০। আসামীকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।

 

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর