আজ ধর্মপাশা মুক্ত দিবস। মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনীর কবল থেকে সুনামগঞ্জের ধর্মপাশা মুক্ত হয়েছিল এই দিনে।
১৯৭১ সালের ৭ ডিসেম্বর দিবাগত ভোর রাতে পাকহানাদার বাহিনীর সাথে স্থানীয় মুক্তিযোদ্ধাদের তুমুল যুদ্ধ হয়। মুক্তিযোদ্ধাদের প্রবল প্রতিরোধের মুখে পাকিস্তানি হানাদার বাহিনী পার্শ্ববর্তী বারহাট্টা উপজেলার জোয়াল ভাঙা গ্রাম দিয়ে মোহনগঞ্জের দিকে পালিয়ে যায়। এই যুদ্ধে আব্দুল হাই ও মোফজ্জল হোসেন নামের দুইজন মুক্তিযোদ্ধা শহীদ হন।
ধর্মপাশা উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, করোনা পরিস্থিতিতে এ বছর দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে কোনো র্যালী বা আলোচনা সভার আয়োজন করা হয়নি।
বার্তা বাজার/এ.আর
বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।