স্ত্রীকে খুন করে পাশে বসে মোবাইলে গেম খেলছিলেন স্বামী!

মেঝে ভেসে যাচ্ছে রক্তে। রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন স্ত্রী আর নির্বিকার স্বামী পাশে বসেই মোবাইলে গেম খেলায় গভীর মগ্ন। সোমবার (৭ ডিসেম্বর) ভারতের যোধপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, রোববার রাতে স্ত্রী শিব কানওয়ারের সঙ্গে স্বামী বিক্রম সিংহের ঝগড়া হয়। এই দম্পতির মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকত। প্রতিবেশীরাও পেতেন তাদের অশান্তির আঁচ। রোববার সেই ঝামেলাই চরমে ওঠে।

পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছালে দেখতে পায়, রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন স্ত্রী শিব কানওয়ার। তার স্বামী নির্বিকার চিত্তে, স্ত্রীর চিকিৎসার ব্যবস্থা করার বদলে স্বামী পাশে বসে মোবাইলে ভিডিও গেম খেলছেন। পুলিশ পৌঁছেই ঘটনাস্থল থেকে শিব কানওয়ারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পরই তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে যাওয়ার পর দৃশ্য দেখে অবাক হয়েছিলেন সকলেই। সম্ভবত কাঁচি দিয়ে একাধিকবার স্ত্রীকে আঘাত করে স্বামী। আসলে স্ত্রী শিব ছিলেন সংসারের একমাত্র উপার্জনকারী। তিনি সেলাই করে সংসার চালাতেন। স্বামী বিশেষ কোনও কাজকর্ম করতেন না। সেই নিয়ে সবসময়ই অশান্তি লেগে থাকত।

এ ঘটনার সময় এই দম্পতির দুই সন্তান ঘটনাস্থলে ছিল না। পরে তাদের উদ্ধার করে অন্যত্র নিয়ে যাওয়া হয়।

বার্তাবাজার/কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর