তাহিরপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভা

সুনামগঞ্জের তাহিরপুরে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্টিত হয়েছে।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা বঙ্গবন্ধু কর্ণারে অনুষ্টিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খন্দকার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল হোসেন খান, থানা অফিসার ইনচার্জ আব্দুল লতিফ তরফদার, উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি মোশারফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাহিদ, সহকারী কমিশনার ভূমি সৈয়দ আমজাদ হোসেন, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, সাংবাদিক রমেন্দ্র নারায়ন বৈশাখ প্রমূখ।

 

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর