লোহাগাড়ার কে.বি.কে ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ

চট্টগ্রামের লোহাগাড়ার পশ্চিম কলাউজান মালিপাড়া ও বাহাদুর পাড়া মেসার্স কে.বি.কে ব্রিক্স ম্যানুফ্যাকচারিং ইট ভাটার সকল কার্যক্রম সম্পূর্ণ ভাবে বন্ধ করতে এক হতে পাঁচ নং বিবাদী যথাক্রমে -(১) সচিব – পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্রণালয়. সচিবালয় – ঢাকা (২) মহা-পরিচালক – পরিবেশ অধিদপ্তর. পরিবেশ ভবন. আগারগাঁও – ঢাকা  (৩) পরিচালক – পরিবেশ অধিদপ্তর. চট্রগ্রাম জোন – চট্রগ্রাম (৪) জেলা প্রশাসক. চট্রগ্রাম (৫) নির্বাহী অফিসার -লোহাগাড়া. চট্রগ্রাম-কে নির্দেশ প্রদান করেছেন বাংলাদেশ মহামান্য হাইকোর্ট।
হাইকোর্টের সিনিয়র এ্যাডডভোকেট রাশিদা চৌধুরী নিলুর আবেদনের প্রেক্ষিতে বিচারপতি এফ.আর.এম নাজমুল আহসান, বিচারপতি কে.এম কামরুল কাদের সমন্বয় বেঞ্চ ২০১৯ সালে রাইটিং পিটিশন নং-৪১৮৩ মামলার শুনানীতে বিবাদীগণকে এই নির্দেশ প্রদান করেন।
জানা যায়,ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন-২০১৩ অমান্য করে অবৈধভাবে লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের বাংলাবাজারের দক্ষিণ পাশে মালিপাড়া ও বাহাদুর পাড়া বিলে ফসলি জমি ও জনবসতি এলাকায় ইটভাটাটি গড়ে উঠেছিল।
পরিবেশ ধ্বংসকারী ইটভাটাটি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মামলাটি করেন পরিবেশবাদী আইনজীবি এ্যাডভোকেট রাশিদা চৌধুরী নিলু।দীর্ঘ শুনানি শেষে মামলার পরিপ্রেক্ষিতে গত ২৪ শে নভেম্বর আদালত এই আদেশ দেন।

 

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর