উত্তরাঞ্চলের পাবনা জেলায় শীতের প্রকোপে মানুষ নাকাল হয়ে পড়েছে। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় শীতে দিনমজুর ও খেটে খাওয়া মানুষ চরম বিপাকে পড়েছে।
আজ সকাল থেকে ঘন কুয়াসা ও হাঁড় কাঁপানো শীত, দেখা নাই সকাল থেকে সূর্যের মুখ।
তাপমাত্রা কিছুটা কম থাকলেও সকাল থেকে ঘন কুয়াসা ঢাকা ছিলো বেলা ১২ পর্যন্ত। শীতের প্রকোপ থেকে মুক্তি পেতে অনেকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা চালাচ্ছে।
ঘন কুয়াসায় সকাল থেকে যানচলাচল বিঘ্ন ঘঠেছে, গাড়ি গুলো হেড লাইট জালিয়ে ধীর গতিতে চলাচল করছে।
পাবনার ঈশ্বরদী আবহাওয়া অফিস জানিয়েছে, সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তবে আরো কয়েক দিন এই রকম আবহাওয়া থাকতে পারে।
বার্তাবাজার/এ.আর