এনায়েতপুরে র্যাবের অভিযানে ১৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার-১
সিরাজগঞ্জের এনায়েতপুরে র্যাবের অভিযানে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন মাদক ব্যবসয়ী গ্রেফতার।
সোমবার (০৭ ডিসেম্বর) সন্ধ্যা ০৭.০৫ টায় গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২ এই অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত আসামী হলেন মোঃ আল মামুন(২৯) সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরের রুপনাই গাছপাড়া গ্রামের মৃত দুলাল মোল্লার ছেলে।
অভিযানে র্যাব-১২ এর উপ-অধিনায়ক মেজর মোঃ মশিউর রহমান, পিএসসি ও স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, (এ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার) সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রণব কুমার সরকার এর নেতৃত্বে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানাধীন কোরবানের খাল(খুকনী) বাজারস্থ মোঃ আনোয়ার হোসেন(৬৪) এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট বসিয়ে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
এছাড়া ও তাহার নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১ টি মোবাইল ও ০১ টি সীম জব্দ করে।
এ ধরণের মাদক বিরোধী অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২ বদ্ধপরিকর।
বার্তাবাজার/এ.আর