রাজধানীতে মাদক বিরোধী অভিযান, গ্রেপ্তার- ৫৫

রাজধানীর বাড্ডা থানা এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৫৫ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত প্রত্যেকে মাদক বিক্রি ও সেবনের দায়ে অভিযুক্ত।

রবিবার ০৭ ডিসেম্বর রাত ১২ টা সোমবার রাত ১১.৫৯ টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তারসহ মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ।

অভিযানকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৩১৫২১ পিস ইয়াবা, ৯০ গ্রাম ১০০ পুরিয়া হেরোইন, ০২ কেজি ৬৩৬ গ্রাম গাঁজা, ৭.২ লিটার দেশী মদ, ৮৮ বোতল ফেন্সিডিল ও ২০ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫টি মামলা রুজু হয়েছে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর