চট্টগ্রামে গত একদিনে আরও ২১৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু বরণ করেছে ১জন। মোট ১ হাজার ৬৬১টি নমুনা পরীক্ষা করে এই আক্রান্তের সংখ্যা শণাক্ত করা হয়েছে।
সোমবার (৭ ডিসেম্বর) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বী এই তথ্য নিশ্চিত করেন।।
সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ২১৩ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন এবং একই দিনে ১ জন মৃত্যু বরণ করেছে। এইদিন নমুনা পরীক্ষা করা হয় ১ হাজার ৬৬১টি। এ নিয়ে মোট করোনা আক্রান্ত ২৬ হাজার ৮৫৬ জন। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ১৮০ জন এবং উপজেলায় ৩৩ জন।
বার্তাবাজার/এ.আর