আজ থেকে শুরু হচ্ছে যুক্তরাজ্যে করোনার টিকা প্রয়োগ

ফাইজার-বায়োএনটেকের করোনার টিকা প্রয়োগ আজ থেকে শুরু হচ্ছে যুক্তরাজ্যে।

স্বাস্থ্যকর্মী, ৮০ বছরের বেশি বয়স্ক লোকজন ও কেয়ারহোমের কর্মীরা সবার আগে করোনার টিকা পাবেন। দেশটির ন্যাশনাল হেলথ সার্ভিস-এনএইচএস টিকা দেয়ার কার্যক্রম শুরু করতে যাচ্ছে।

৫০টি হাসপাতাল প্রাথমিকভাবে ইংল্যান্ডে টিকা দেয়ার জন্য নির্ধারণ করা হয়েছে। স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দান আয়ারল্যান্ডের বিভিন্ন হাসপাতাল থেকেও টিকা দেয়া হবে।

এরইমধ্যে যুক্তরাজ্য ফাইজার-বায়োএনটেকের চার কোটি ডোজ টিকার ক্রয়াদেশ দিয়েছে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর