জাতীয় দলের ফুটবলারের সাথে নারী ক্রিকেটারের বিয়ে

কাতার সফর শেষে দেশের মাটিতে পা রেখেই বিয়ের পিঁড়িতে বসেছেন জাতীয় দলের ফুটবলার মাহবুবুর রহমান সুফিল। জীবনসঙ্গী হিসাবে পেয়েছেন মোহামেডানের হয়ে খেলা নারী ক্রিকেটার জিন্নাত আছিয়া অর্থিকে।

পারিবারিভাবেই সোমবার তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বগুড়া শহরের একটি চায়নিজ রেস্টুরেন্টে আয়োজন করা হয় তাদের বিয়ের প্রথম পর্বের। সেখানে দুই পক্ষের অভিভাবক ছাড়াও দুই পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সুফিলের ক্যারিয়ার বদলে গিয়েছিল স্বাধীনতা কাপ দিয়ে। তার নেতৃত্বেই চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে স্বাধীনতা কাপের শিরোপা জিতেছিল আরামবাগ ক্রীড়া সংঘ। ক্লাবটির ৬০ বছরের ইতিহাসে যা ছিল প্রথম শিরোপা।

প্রায় এক যুগ আগে বগুড়ার প্রয়াত ক্রিকেট প্রশিক্ষক মোসলেম উদ্দিনের হাত ধরে ক্রিকেটে অভিষেক হয়েছিল বগুড়া শহরের জলেশ্বরীতলার বাসিন্দা আলমগীর হোসেনের মেয়ে জিন্নাত আছিয়ার। এরপর শহীদ চান্দু স্টেডিয়াম থেকে ভর্তির সুযোগ পান বিকেএসপিতে। সেখানেই পরিচয় ফুটবলার মাহবুবুর রহমানের সঙ্গে। এরপর হৃদয়ের লেনাদেনা। সোমবার সেই সম্পর্কের শুভ পরিণতি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর