নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ভাষা শহীদ আব্দুস সালাম হলের পরিচ্ছন্নতাকর্মী দুলাল মিয়া খাদ্যনালীতে ক্যান্সারে আক্রান্ত। ঢাকায় উন্নত চিকিৎসার জন্য ৫ লক্ষ টাকা প্রয়োজন। এত টাকা জোগাড় করা উনার পরিবারের পক্ষে সম্ভব নয় বিধায় সবার সহযোগিতা চেয়েছেন।
জানা যায়, নোয়াখালী জেলার সদর উপজেলার ইসলামগন্জ এলাকার নিবাসী দুলাল মিয়া বিগত ৫ বছর যাবত ভাষা শহীদ আব্দুস সালামে হলে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করে আসছে। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ঢাকাস্থ ইবনে সিনা হসপিটালে স্বাস্থ্য পরীক্ষায় জানা যায় উনি খাদ্যনালীতে ক্যান্সারে আক্রান্ত। বর্তমানে মহাখালী জাতীয় ক্যান্সার হসপিটালে চিকিৎসাধীন আছেন।
দুলাল মিয়ার স্ত্রী কোহিনুর বেগম জানান, দুলাল মিয়ার উন্নত চিকিৎসার জন্য ঢাকাস্থ মহাখালী জাতীয় ক্যান্সার হসপিটালে ভর্তি করানো হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, দুলালের খাদ্যনালীতে দ্রুত অপারেশন করা প্রয়োজন। এর জন্য প্রয়োজন হবে ৫ লক্ষ টাকা। যা দুলালের নিন্মবিত্ত পরিবারের পক্ষে বহন করা একেবারেই অসম্ভব ।
দুলালের স্ত্রী আরো জানান, দুলাল পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। ২ সন্তানের জনক দুলালের উপর নির্ভরশীল গোটা পরিবার। ভাষা শহীদ আব্দুস সালাম হল প্রশাসন দুলালের চিকিৎসার জন্য পূর্বে ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেছে। উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যয় পরিবারটির পক্ষে বহন করা সম্ভব নয় বিধায় বিশ্ববিদ্যালয় প্রশাসন, সাধারণ শিক্ষার্থী ও সমাজের বিত্তশালীদের কাছে আর্থিক সহযোগিতায় চেয়েছেন।
সাহায্য পাঠানো ও যোগাযোগের জন্য মোবাইল নম্বরঃ 01816032492 (কোহিনূর বেগম)
বার্তাবাজার/এসজে