কলাপাড়ায় যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়া উপজেলাধীন চাকামইয়া ইউনিয়নের মৎস্য ব্যবসায়ী মোঃ রাকিবুল ইসলাম মৃধা (২০) এর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৭ডিসেম্বর) আনুমানিক রাত ৯ টার দিকে বাড়ির ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে কলাপাড়া থানা পুলিশ।

মৃত রাকিবুল ইসলাম মৃধা উপজেলার চাকামইয়া ইউনিয়নের চুঙ্গাপাশা গ্রামের ফজলু মৃধার ছেলে। প্রাথমিক ভাবে রাকিবুলের মৃত্যুর কারন জানা যায়নি। তবে গলায় ফাঁসের কালো চিহ্ন পাওয়া গিয়েছে।

এ বিষয়ে কলাপাড়া থানায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর