নোয়াখালীর হাতিয়ায় রাতের আঁধারে শিয়ালের সাথে মোটর সাইকেলের ধাক্কায় জামাল উদ্দিন (৬০) নামের এক বৃদ্ধ মারা গেছেন। আজ (সোমবার) সন্ধার পর উপজেলার আফাজিয়া বাজারের কাছে এই দুর্ঘটনা ঘটে।
নিহত জামাল উদ্দিন পৌরসভার ১নং ওয়ার্ডের মৃত আলী আহমদের (সোনাদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান) ছেলে।
জানা যায়, সন্ধ্যার পরে মোটর সাইকেলে চড়ে জামাল উদ্দিন ও হাবিবুর রহমান নলচিরা ঘাট থেকে ওসখালী শহরের দিকে যাচ্ছিলেন। তখন তাদের মোটরসাইকেলের সাথে একটি শিয়ালের ধাক্কায় তারা মাটিতে লুটিয়ে পড়েন।
আশঙ্কাজনক অবস্থায় তাদের হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার জামাল উদ্দিনকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে ভর্তি আহত মো. হাবিবুর রহমানের অবস্থাও আশঙ্কাজনক।
হাতিয়া থানার ওসি মো. আবুল খায়ের দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বার্তাবাজার/এসজে