উপ-কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষক

আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপ-কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষকের ঠাঁই হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আব্দুল খালেককে চেয়ারম্যান ও দলের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শামসুন নাহার চাঁপা হয়েছেন সদস্য সচিব করে আজ (সোমবার) ৪০ সদস্যের এই কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষক হলেন- অধ্যাপক ড. এজেএম শফিউল আলম ভূঁইয়া, অধ্যাপক ড. জাকিয়া পারভীন, অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম (বর্তমানে তিনি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান), অধ্যাপক ড. এ কে এম সালাউদ্দিন ও সহকারী অধ্যাপক মো. জোবায়ের আলম।

এ বিষয়ে অধ্যাপক এজেএম শফিউল আলম ভূঁইয়া বলেন, দেশের উন্নয়ন ও ভালোভাবে দেশ পরিচালনায় দরকার মেধাবী রাজনীতিক। সুতরাং শিক্ষকদের দলে নেওয়ায় দেশের রাজনীতির উন্নতি হবে। সুষ্ঠু ধারা ফিরে আসবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর