চলতি সপ্তাহের শেষের দিকে দেশে শীতের প্রকোপ বাড়তে পারে। আগামী তিন থেকে চার দিনের মাঝেই শীত জেঁকে আসছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসাথে দেখা মিলতে পারে ঘন কুয়াশার।
সোমবার আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত নিয়মিত বুলেটিনে এই তথ্য জানানো হয়। বলে হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দেশের নদী অববাহিকায় কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা সম্ভাবনা রয়েছে।
এছাড়া আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুন্ডে ১৪ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ৩১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বার্তাবাজার/এসজে