চট্টগ্রামে ভুয়া পুলিশ পরিচয় প্রদান ও প্রতারণার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (০৭ ডিসেম্বর) নগরীর পাহাড়তলী থানাধীন কলকা সিএনজি ফিলিং স্টেশনের সামনে হতে মোঃ জসিম উদ্দিন (৪৮) নামে এক প্রতারককে গ্রেফতার করার কথা জানায় পুলিশ।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাসান ইমাম জানান, রোববার (৬ নভেম্বর) পাহাড়তলী থানাধীন সরাইপাড়াস্থ হাজী ক্যাম্প রুপবান কলোনী হাজী আবদুল গণি রোডে নিউ কালুশাহ্ জুয়েলার্স এর মালিক জনৈক খোকন কুমার ধর (৪৯) এই মর্মে অভিযোগ করেন যে, মোঃ জসিম নামক ব্যক্তি পাহাড়তলী থানার এসআই পরিচয় দিয়া তার মালিকানাধীন দোকান থেকে স্বর্ণ অলংকার প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করে।
উক্ত ঘটনায় তাৎক্ষনিক মোঃ জসিম (৪৮) এর বিরুদ্ধে পাহাড়তলী থানার মামলা নং-০৬, তারিখ-০৭/১২/২০২০ইং, ধারা-১৭০/১৭১/৪০৬/৪২০ দঃ বিঃ রুজু করা হয়।
তিনি আরো জানান, মামলার পরিপ্রেক্ষিতে তাঁর নেতৃত্বে পাহাড়তলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল হক, অপারেশন অফিসার মোঃ শাহাদাত হোসেন, এসআই মোঃ রেজোয়ানুল ইসলাম, এএসআই কৌশিক চৌধুরী সহ পাহাড়তলী থানার টিম অভিযোগকারী খোকন কুমার ধরকে সাথে নিয়ে থানা এলাকার বিভিন্ন জায়গায় বিশেষ অভিযান পরিচালনা করে সোমবার (০৭ ডিসেম্বর) কলকা সিএনজি ফিলিং স্টেশনের সামনে হতে ভূয়া পাহাড়তলী থানার এসআই পরিচয় প্রদানকারী মোঃ জসিম উদ্দিন(৪৮)কে গ্রেফতার করেন।
এসময় তার নিকট হতে ১টি পুলিশের নকল আইডি কার্ড, ২টি স্বর্ণের আংটি, ১টি নিউ কালু শাহ জুয়েলার্স এর ক্যাশ মেমো, ১টি রুপনা জুয়েলার্স এর ক্যাশ মেমো, ঙ) ১টি পূবালী ব্যাংক এর চেক বই জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, সে ইতিপূর্বে আরো বিভিন্ন জায়গায় নিজেকে পুলিশের ভূয়া এসআই পরিচয় দিয়া প্রতারণা ও মূল্যবান জিনিস আত্মসাৎ করেছে।
বার্তাবাজার/এ.আর