ফরিদপুরে লাইসেন্স না থাকায় দুই ইটভাটা প্রতিষ্ঠানকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারীতে দু’টি ইটভাটা প্রতিষ্ঠানে লাইসেন্স/অনুমোদন না থাকায় জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার (৭ ডিসেম্বর) দুপুর ২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ এই জরিমানা করেন।

আদালত সূত্রে জানা যায়, উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের সূর্যদিয়া গ্রামে অবস্থিত বিউটি ব্রিকসের মালিক মো. মজিবুর রহমান সরদারকে ১ লক্ষ এবং চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামে অবস্থিত রাজ ব্রিকসের মালিক মো. জাকির শেখকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ইট প্রস্তুত ও ভাটা (নিয়ন্ত্রণ, সংশোধন) আইন ২০১৯ এর ৫(২) ধারায় এই জরিমানা করা হয়।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর