শ্রমিক লীগের সভাপতির শূন্য পদে আলাউদ্দিন মিয়া

জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি ও সহ-সভাপতির পদ শূন্য থাকায় আালাউদ্দিন মিয়াকে সভাপতি ও হাবিবুর রহমান আকন্দকে সহ-সভাপতি পদে মনোনয়ন দেয়া হয়েছে।

সোমবার (৭ ডিসেম্বর) দুপুরে কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় শ্রমিক লীগের সভাপতি আবুল কালাম আজাদের মৃত্যুতে ওই পদটি শূণ্য ছিল। সেই সঙ্গে শূন্য ছিল সহ-সভাপতি পদটিও । তাই এই দু’জনকে মনোনয়ন দেয়া হয়েছে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর