ফ্লাইওভারের টোল দেয়া যাবে বিকাশে, হবেনা থামতে

রাজধানীর যাত্রাবাড়িতে অবস্থিত মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে টোল পরিশোধ করতে এখন থেকে আর থামতে হবেনা সংশ্লিষ্ট যানবাহনকে। বিকাশের মাধ্যমে আগেই টোল পরিশোধ করে না থেমেই পার হওয়া যাবে ফ্লাইওভারটি।

ফ্লাইওভারের আটটি বের হওয়ার পথে টোল দেয়ার জন্য অপেক্ষা না করে যানবাহনের গায়ে লাগানো আরএফআইডি স্টিকারের স্বয়ংক্রিয় স্ক্যানিংয়ের মাধ্যমে সরাসরি পার হওয়ার সুযোগ তৈরি করেছে বিকাশের এই সেবা।

স্টিকারযুক্ত যানবাহনগুলো ফ্লাইওভার থেকে নামার সময় ‘টি’ চিহ্নিত লেন ব্যবহার করবে এবং সেখানে স্বয়ংক্রিয়ভাবে বার খুলে যাবে।

চার চাকা বা তার ঊর্দ্ধের যানবাহনের জন্য একবারে ১টি থেকে সর্বোচ্চ ১০০টি টোল বাড়তি কোনো চার্জ ছাড়াই বিকাশে পরিশোধ করা যাবে।

বিকাশ অ্যাপের সাজেশন থেকে ‘ফ্লাইওভার টোল’ ক্লিক করে অথবা সরাসরি https://mmhf.com.bd/ লিংকে ক্লিক করে ১০০ টাকা পরিশোধ করে প্রথমবার নিবন্ধন করতে হবে। নিবন্ধন হয়ে গেলে সায়েদাবাদ জনপথ মোড়ের সেন্ট্রাল প্লাজা থেকে আরএফআইডি স্টিকার সংগ্রহ করতে হবে।

পরের ধাপে একই ওয়েবসাইটে অ্যাড ট্রিপ অপশন থেকে পে উইথ বিকাশ নির্বাচন করতে হবে। এরপর ট্রিপ সংখ্যা, বিকাশ একাউন্ট নম্বর, ভেরিফিকেশন কোড ও পিন দিয়ে টোল পরিশোধ সম্পন্ন করা যাবে।

টোল পরিশোধের পদ্ধতি https://www.bkash.com/toll-payment লিংক থেকেও জানতে পারবেন গ্রাহক। সূত্র-যুগান্তর।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর